সর্বশেষ :
কর্ম ও কীর্তিতে অমর দুই কৃতি সন্তান: ঢাকায় বেতাগী হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণসভা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদবির ও ঘুষ বাণিজ্যের অভিযোগ: কেন্দ্রে এপিএস ছোটন UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 বরিশাল বিভাগের উন্নয়নে ২৮ দফা প্রস্তাব পেশ এবং গোলটেবিল বৈঠকের তাগিদ দিল বরিশাল বিভাগ সমিতি, ঢাকা চাঁদে পৃথিবীর মানচিত্রের দাবি, বৈজ্ঞানিক যাচাইয়ের আহ্বান রফিকুল ইসলামের “The Frozen Hands of Time” বরিশাল বিভাগের উন্নয়নে স্পীকারের সাথে মতবিনিময় করেন বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দের স্পুটনিকের ঐতিহাসিক যাত্রা স্মরণে ঢাকায় মহাকাশ উৎসব গান্ধীর মানবতাবাদী দর্শনে তরুণ প্রজন্মকে সত্য, সেবা, সম্প্রীতি ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান ১৩ দিন ফুটপাতে শ্রমিকদের রাতযাপন, কাজে ফেরার আকুতি হিরাঝিল হোটেল শ্রমিকদের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

গাজীপুরে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম : / ৫৬ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকার সাড়ে তিন বছর বয়সি শিশু সাদিয়া আক্তার হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজশাহীর বাঘা থানার কালিদাসখালি এলাকার ওয়াছিন মোল্লা ফকিরের ছেলে ফারুক মোল্লা (৩১)। তিনি গাজীপুরে গার্মেন্টসে চাকরির সুবাদে মোগরখাল এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দণ্ডপ্রাপ্ত ফারুক মোল্লা পলাতক রয়েছেন।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ফারুক মোল্লা মোঘরখাল এলাকার শাহজাহান ওরফে সাজুর বাসায় ভাড়া থেকে বিভিন্ন কারখানায় চাকুরি করতেন। বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শাহজাহান তাকে (ফারুক মোল্লা) বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি একই এলাকার ফজলু মিয়ার বাড়ি ভাড়া নেন। বিভিন্ন সময় ফারুক মোল্লা মোবাইল ফোনে শাহজাহানের ক্ষতি করার কথা বলে হুমকি দিতেন। ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে শাহজাহানের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে শাহজাহানের মেয়ে সাদিয়া আক্তারকে পিঠে দুইটি আঘাত করে পালিয়ে যান। পরে স্বজনরা সাদিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ব্যাপারে নিহতের মা দুলালী বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ফারুক মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার ওই রায় দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category