সর্বশেষ :
বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণে সম্ভাবনার দুয়ার খুলে দিলো আরটি একাডেমি UNIPUN’s Gautam Kumar Edbor at Honest View Media Award 2026 in Moscow কর্ম ও কীর্তিতে অমর দুই কৃতি সন্তান: ঢাকায় বেতাগী হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণসভা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদবির ও ঘুষ বাণিজ্যের অভিযোগ: কেন্দ্রে এপিএস ছোটন UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 বরিশাল বিভাগের উন্নয়নে ২৮ দফা প্রস্তাব পেশ এবং গোলটেবিল বৈঠকের তাগিদ দিল বরিশাল বিভাগ সমিতি, ঢাকা চাঁদে পৃথিবীর মানচিত্রের দাবি, বৈজ্ঞানিক যাচাইয়ের আহ্বান রফিকুল ইসলামের “The Frozen Hands of Time” বরিশাল বিভাগের উন্নয়নে স্পীকারের সাথে মতবিনিময় করেন বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দের স্পুটনিকের ঐতিহাসিক যাত্রা স্মরণে ঢাকায় মহাকাশ উৎসব
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

বরিশাল বিভাগের উন্নয়নে স্পীকারের সাথে মতবিনিময় করেন বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিনিধিঃ / ১১০ Time View
প্রকাশকাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১৪ অক্টোবর বুধবার সকাল ১০.০০ ঘটিকায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এর সাথে বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু’র নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধিদল সাক্ষাৎ করে মত বিনিময় করেন।

এ সময় বরিশাল সমিতির নেতৃবৃন্দ মাননীয় স্পীকারের নিকট বরিশাল বিভাগের উন্নয়নে বিভিন্ন দাবিদাওয়া তথা ভাঙা – কুয়াকাটা ৬ লেন সড়ক নির্মান, ঢাকা ভাঙা – বরিশাল – কুয়াকাটা রেললাইন স্থাপন, বরিশাল – ভোলা সেতু নির্মাণ, বরিশাল – ভোলা সড়ক নির্মান এবং ভোলার গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করা হয়।

নেতৃবৃন্দ মাননীয় স্পীকার এর নিকট সমিতি কর্তৃক প্রকাশিত শের ই বাংলা এ কে ফজলুল হক এর স্মরনে স্মরনিকা হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে সমিতির সহসভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শতকত উল ইসলাম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক এডভোকেট রুবেল হাওলাদার, সদস্য সচিব ও সমাজকল্যাণ সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রাজ্জাক, নির্বাহী সদস্য ও অবসরপ্রাপ্ত জেলা জজ গোলাম কিবরিয়া,সমিতির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ শাহআলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category