সর্বশেষ :
বরিশাল বিভাগের উন্নয়নে ২৮ দফা প্রস্তাব পেশ এবং গোলটেবিল বৈঠকের তাগিদ দিল বরিশাল বিভাগ সমিতি, ঢাকা চাঁদে পৃথিবীর মানচিত্রের দাবি, বৈজ্ঞানিক যাচাইয়ের আহ্বান রফিকুল ইসলামের “The Frozen Hands of Time” বরিশাল বিভাগের উন্নয়নে স্পীকারের সাথে মতবিনিময় করেন বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দের স্পুটনিকের ঐতিহাসিক যাত্রা স্মরণে ঢাকায় মহাকাশ উৎসব গান্ধীর মানবতাবাদী দর্শনে তরুণ প্রজন্মকে সত্য, সেবা, সম্প্রীতি ও মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান ১৩ দিন ফুটপাতে শ্রমিকদের রাতযাপন, কাজে ফেরার আকুতি হিরাঝিল হোটেল শ্রমিকদের সৌর বিদ্যুৎ ও ডেঙ্গু প্রতিরোধে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান এলজিইডি’র বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদের সমাবেশ অনুষ্ঠিত শরতের কেংড়াছড়ি: মাঠপর্যায়ের কাজের ফাঁকে শুভ্র কাশের মেলা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বরিশাল বিভাগের উন্নয়নে ২৮ দফা প্রস্তাব পেশ এবং গোলটেবিল বৈঠকের তাগিদ দিল বরিশাল বিভাগ সমিতি, ঢাকা

নিজস্ব প্রতিনিধিঃ / ২০ Time View
প্রকাশকাল : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বরিশাল বিভাগের উন্নয়নে ২৮ দফা প্রস্তাব পেশ এবং গোলটেবিল বৈঠকের তাগিদ দিল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা

বরিশাল বিভাগ সমিতি, ঢাকা-র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বরিশাল বিভাগের সার্বিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ২৮ দফা প্রস্তাব পেশ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান আলোচক এ বি এম মোশাররফ হোসেন এমপি তাঁর বক্তব্যে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা কর্তৃক উপস্থাপিত এই প্রস্তাবগুলোকে অত্যন্ত সময়োপযোগী ও যুক্তিযুক্ত বলে আখ্যায়িত করেন।

তিনি মত প্রকাশ করেন যে, এই প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য সরকারের নীতিনির্ধারক মহলের সাথে কার্যকর দরকষাকষি করতে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা একটি জোরালো ‘প্রেসার গ্রুপ’ বা চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা পালন করতে পারে। এছাড়া, বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে অত্র অঞ্চলের সকল নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে দ্রুত একটি বিশেষ গোলটেবিল বৈঠকের আয়োজনের জোরালো পরামর্শ দেন তিনি।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন বারডেমের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, রেলওয়ে বিভাগের সাবেক মহাপরিচালক সুলতান আহমদ তালুকদার, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক মোল্লা, সহসভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিএমডি শওকত ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুছ ছোবাহান, আয়োজন কমিটির আহ্বায়ক এডভোকেট মো. রুবেল হাওলাদার, সাংবাদিক মাহবুব সৈকত, বদরুল আলম নাবিল, এবং বীর মুক্তিযোদ্ধা ড. মো. শাহআলম প্রমুখ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকা-র দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category