রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদের সমাবেশ অনুষ্ঠিত

নতুন কাগজঃ / ৭ Time View
প্রকাশকাল : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

৩ অক্টোবর ‘২৬ শনিবার সকাল এগারটায় বরগুনা জেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বরগুনা জেলা ইউনিট এর নির্বাহী সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্বা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: ইউসুফ আলী মৃধা। বরগুনা জেলার আওতাধীন ৬ টি উপজেলা কমান্ডের আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব এবং প্রতিটি ইউনিয়নের আহবায়কগন সহ শতশত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি ও প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড বাংলাদেশের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দলের বরগুনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সালেহ ফারুক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা কমান্ডের আহবায়ক আবদুল আজিজ, যুগ্ম আহবায়ক ও বরগুনা জেলা সমিতি, ঢাকার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড: মো: শাহআলম, বরগুনা জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক আবদুল বারেক, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু,পাথরঘাটা উপজেলা কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান, বামনা উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: সেলিম মিয়া, তালতলি উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নূরউদ্দিন প্রমুখ। সভার শুরুতে বরগুনা জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : আবদুর রশিদ এর মৃত্যুতে দাড়িয়ে একমিনিট নীরবতা পালন ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।

সভায় দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে ও সরকার কর্তৃক নতুন পে-স্কেল কার্যকর করার প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০,০০০/০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০,০০০/০০ টাকা দাবির প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং সরকারের নিকট উহা প্রেরনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দুঃস্হ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল অব্যাহত রেখে প্রকল্পের নাম থেকে দু:স্হ শব্দটি বাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সন্মান দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।সভায় বীর মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু।তিনি বক্তব্যের শুরুতে সাবেক রাষ্ট্র পতি ও মুক্তি যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান বীরউত্তম এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তাঁর স্বাধীনতা ঘোষণায় তৎকালীন ছাএ যুব সমাজ মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন। তিনি আরেক সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর নিকট কৃতজ্ঞতা স্বীকার করে বলেন তিনিই আমাকে (বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলুকে) লিখিত চিঠি দিয়ে বাংলাদেশী যোদ্ধাদের কমান্ডারের দায়িত্ব দিয়ে প্যালেস্টাইন রনাঙনের কমান্ডো হিসেবে প্রেরন করেন এবং এ সুযোগে বিশ্বের বড় বড় নেতাদের সান্নিধ্যে আসতে সক্ষম হয়েছেন ও জাতিয় নেতৃত্বে ভূমিকা রাখতে পারছেন।

তিনি কৃতজ্ঞতা সাথে তার সহোদর বড়ভাই মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক ও বরগুনার সাবেক সংসদ সদস্য জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির হিরু’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন তাঁর চেষ্টায় বরগুনার অনেক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে এবং মুক্তি যুদ্ধে অংশ গ্রহণের জন্য আমাদের পিত্রালয় পাকিস্তান বাহিনী আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, যার বিনিময়ে দেশ আজ স্বাধীন হয়েছে। সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আলী মৃধা সমাপনী বক্তব্যে বরগুনা সদর উপজেলা আহবায়কের পদত্যাগ পত্র গ্রহণ করেন এবং সার্বিক বিষয়ে সকলকে মুক্তি যোদ্ধা সংসদ কার্যালয়ে যোগাযোগ রেখে কোন সমস্যা থাকলে সমাধানের আশ্বাস দিয়ে সভার সমাপ্তি টানেন এবং দুপুরের খাবারের জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category