শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল

প্রতিনিধির নাম : / ৩ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব সংবাদদাতাঃ বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাএ সংসদের সাবেক জিএস এবং বরিশাল বিভাগ সমিতির আজীবন সদস্য সালাউদ্দিন আহমেদ তালুকদার ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কিছুদিন কোমায় ছিলেন। মৃত্যুকালে সহধর্মিণী, ২ মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। বৃহস্পতিবার বাদ আছর নামাজ ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং শুক্রবার আমতলীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুম সালাউদ্দিন আহমেদ তালুকদার এর পিতা ইসমাইল তালুকদার বাদশা মিয়া এমএনএ, বড়ভাই নিজাম উদ্দিন আহমেদ তালুকদার বরগুনা -৩( আমতলি- তালতলি) আসনের সংসদ সদস্য ছিলেন। তাঁর সহোদর চারভাই মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা সংগ্রামে ও দেশগঠনে তাদের পরিবারের অপরিসীম অবদান রয়েছে।

ঢাকার নামাজে জানাযায় অন্যান্যদের মাঝে বরগুনা -৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবদুল মজিদ মল্লিক, বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, বরগুনা জেলা সমিতি, ঢাকার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহআলম, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের সাবেক ডিজি ফরিদ উদ্দীন তালুকদার, অবসরপ্রাপ্ত কাষ্টমস কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো : নুরুল ইসলাম, ইউনাইটেড হসপিটালের সাবেক পরিচালক ডা: মাহবুব উদ্দিন আহমেদ, চাওঢ়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল খান, মরহুমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা জসীমউদ্দিন তালুকদার, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সাবেক পরিচালক এস এম মাহবুব, বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আলমাস খান, এডভোকেট কাজী জসীমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মরহুম সালাউদ্দিন আহমেদ তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বরগুনা জেলা সমিতি,ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, সাধারণ সম্পাদক লায়ন মো: ফারুক রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহআলম। নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category